হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনেয়ী এক বার্তায় মহান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ হাজ শেখ ইসহাক ফাইয়াযের ইন্তেকালে শোক জানিয়ে তাঁর বৈজ্ঞানিক, হাওজাভিত্তিক ও দিকনির্দেশনামূলক সেবার প্রশংসা করেন এবং এই শোককে পবিত্র নাজাফ হাওজা ইলমিয়া, সেই প্রয়াত মারজার অনুসারী ও ভক্তবৃন্দ, আফগানিস্তানের জনগণ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তার পাঠ্য নিম্নরূপ:
بسمالله الرّحمن الرّحیم
انا لله و انا الیه راجعون
মহান মারজায়ে তাকলিদ, আয়াতুল্লাহ হাজ শেখ ইসহাক ফাইয়াযের ইন্তেকালের সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক এবং তা হাওজা ইলমিয়াগুলোকে, বিশেষ করে পবিত্র নাজাফ হাওজাকে শোকে নিমজ্জিত করেছে।
পবিত্র নাজাফ হাওজায় বছরের পর বছর উপস্থিতি, প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আবুল কাসেম আল-খোঈ (রহ.)-এর মতো সে হাওয়ার মহান ব্যক্তিত্বদের থেকে জ্ঞানার্জন, ছাত্রদের শিক্ষাদান, গ্রন্থ রচনা, সে হাওজার বৈজ্ঞানিক প্রবাহ তত্ত্বাবধান এবং মুমিন ও অনুসারীদের পথনির্দেশনা—এই ফকিহের সেবার কেবল একটি অংশ, যা কখনো ভোলা যাবে না এবং আল্লাহর ইচ্ছায় তাঁর সৎকর্মের সুফল চিরকাল বজায় থাকবে।
আমি এই বেদনাদায়ক শোক পবিত্র নাজাফ হাওজা, সেই প্রয়াত মারজার সকল অনুসারী ও ভক্তবৃন্দ, বিশেষ করে সংগ্রামশীল ও অদম্য আফগানিস্তানের জনগণ এবং তাঁর সম্মানিত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং মহান আল্লাহর দরবারে সেই সৌভাগ্যময় প্রয়াতের জন্য উচ্চ মর্যাদা ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের সাথে সংমিলন এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য উত্তম ধৈর্য ও মহাপুরস্কার প্রার্থনা করছি।
সৈয়দ মোজতবা হোসেইনি খামেনেয়ী
২১ শে খোর্দাদ, ১৪০৫ হিজরি সৌর সাল
আপনার কমেন্ট